চাঁদপুরে দুই মাদকবিক্রেতার ৭ বছর করে কারাদন্ড

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২৩ | ৩:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরে মাদকসহ আটক সঞ্জয় ভৌমিক (৩৪) ও মো. ফয়সাল আহম্মেদ সবুজ (৩০) নামে দুই মাদকবিক্রেতাকে ৭ বছর করে কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন।

বিজ্ঞাপন

 

কারাদন্ডপ্রাপ্ত সঞ্জয় চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার দক্ষিণ ফতেয়াবাদ গ্রামের রতন ভৌমিকের ছেলে এবং সবুজ একই জেলার বাকলিয়া উপজেলার তুলাতুলি জামাই বাজার এলাকার মো. আলী আশরাফের ছেলে।

 

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২১ সালের ১৭ জুলাই বিকাল আনুমানিক পৌঁনে ৪টার দিকে তৎকালীন সময়ের চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুদ জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী দোকানঘর এলাকায় রাস্তার ওপর থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামী সঞ্জয়কে ২ হাজার পিস ও সবুজকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এই ঘটনায় এসআই রাশেদুদ জামান বাদী হয়ে ওইদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

 

মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি দেড় বছরের অধিক সময় চলাকালীন আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামীরা তাদের অপরাধ স্বীকার করায় এই রায় দেন। রায়ের সময় উভয় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন সাজ্জাদ হৃদয় ও মাইনুল হাসান।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ