চাঁদপুরে মা ইলিশ ধরায় ৩৮ জেলে আটক

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২৩ | ১১:২৩
Link Copied Successfully!

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৭টি মাছ ধরার জেলে নৌকাসহ ৩৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে ২১ লক্ষ ১২ হাজার ৮০০ মিটার জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লক্ষ ৫৭ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ১০৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

 

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান আরো জানান, নদীতে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ৭টি জেলে নৌকা। আটককৃত জেলেদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক জেলেও রয়েছে। আটক জেলেদের তথ্য যাচাই বাছাই শেষে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হবে। জব্দকৃত নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোন জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ এক থেকে দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা