ডাকাতিয়ার পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৩ | ৯:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে এক কিলোমিটার জুড়ে দৃষ্টিনন্দন ওয়ার্কওয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ওয়াকওয়ের পূর্ব পাশে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথি বক্তব্য বলেন, এটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে নদীর পাড় ঘিরে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা। দীর্ঘস্থায়ীভাবে নদী ভাঙন থেকে পাড়কে রক্ষা করা এবং পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান ও আত্মসমাজিক উন্নয়নে অবদান রাখবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এই ওয়াকওয়ে থাকবে সম্পূর্ণ ইঞ্জিন চালিত যানবাহন ও ধূমপান মুক্ত। পাশাপাশি এখানে বিনোদন পার্ক, আধুনিক রেস্তোরাঁ ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা রাখা হচ্ছে। তাছাড়া পর্যটকদের জন্য নদীতে প্যাডেল চালিত নৌযান থাকছে। যেটি পুরো চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে।

মেজর রফিক বলেন, ওয়াকওয়েতে হাঁটাহাঁটি করার পর যেন বিশ্রাম নিতে পারে সেজন্য বেন্ঞের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে ডাকাতিয়া নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে। এর বাইরেও সকাল-বিকাল সূর্যোদয়, সূর্য অস্ত দেখতে পারবে বেড়াতে আসা পর্যটকরা। এটি নির্মাণ করতে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

বক্তব্য দেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল পাটওয়ারী, শাহারাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন রশিদ, শাহারাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন ও শাহারাস্তি পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল লতিফ প্রমূখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা