বিষ্ণুদী মাদ্রাসায় আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৩ | ১১:৩২
Link Copied Successfully!
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সবক অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।  -- পপুলার বিডিনিউজ
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ, সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসার সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি অধ্যক্ষ শাহ মো. মকবুল আহমদ, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, বিষ্ণুদী মাদ্রাসার আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক।
আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের সবক পাঠ করান হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মোঃ মফিজুল হক মজুমদার, সদস্য মোহাম্মদ কবির হোসেন। সবশেষে আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন অতিথিবৃন্দ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা