সংসদ ভেঙে না দিলে আন্দোলন : চাঁদপুরে ইসলামী আন্দোলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৩ | ১২:৩৫
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে শকুনের নজর পড়েছে।  ২০১৪ ও ১৮ সালের মতো যেন তেনভাবে কোনো নির্বাচন আয়োজন দেশবাসি রুখে দেবে।
তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন অতীতে হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালিদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ এম নিজামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, মাওলানা হেলাল আহমাদ, আলহাজ মামুনুর রশিদ বেলাল, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, ছাত্রনেতা সেলিম হোসাইন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খালিদ সাইফুল্লাহ বলেন, এদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা সকলেই রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ছাড়া জাতিকে তারা কিছুই উপহার দিতে পারেনি।
উল্লেখ্য প্রচণ্ড ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩টার মধ্যেই হাসান আলী হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিকেল ৩টার পূর্বেই চাঁদপুর শহর মিছিলের শহরে পরিণত হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা