মতলব উত্তরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাঁই

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৩ | ৬:২২
Link Copied Successfully!
মতলব উত্তরে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সোয়া কুটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে গত ৫ অক্টোবর বৃহস্পতি রাত পৌনে ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, রাতে পৌনে ২ টার দিকে হঠাৎ করে কৃষি ব্যাংকের পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখে ব্যাংকের কর্মকর্তা বিধান বাবু। পরে তিনি দোকান মালিকদের ফোন দিয়ে জানান এবং ফায়ার সার্ভিসকে জানান। এরই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নূরে আলম সরকারের হার্ডওয়ারী দোকান, পাশের বিপ্লপের কামার দোকান ও বিশুর কামার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে মূল্যবান মালামাল পুড়ে অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা কেউ বলতে পাড়ছে না।
হার্ডওয়ারী দোকান মালিক নূরে আলম সরকার জানান, অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত পৌনে ২ টার সময় কৃষি ব্যাংকের বিধান বাবু আমাকে ফোন দিয়ে এখবর জানায়। এসে দেখি দোকানের সকল মালামাল পুড়ে যাই হয়ে গেছে। এতে আমার ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমি জানি না। তবে আমার দোকানে কয়েল জালানো ছিল না।
বিপ্লব কামার জানান তার দোকানে থাকা প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশু কামার জানান, তার দোকানে থাকা যে মালামাল ক্ষতি হয়েছে তার পরিমান ৪/৫ লাখ টাকার মতো।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ধারণা করছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোকানের ভিতর আগুন জলছে। পরে সাটার ভেঙে ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২