বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৩ | ৫:৩০
Link Copied Successfully!

ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠেছে ৫ অক্টোবর। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে দেড় মাসের বৈশ্বিক এই মহাযজ্ঞ। টুর্নামেন্ট শুরুর দুই দিন পর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।

নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করার আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে ধরে রাখা র‍্যাঙ্কিংয়ের সাত নম্বর পজিশনটা বাংলাদেশ খুইয়েছে শ্রীলঙ্কার কাছে।

বর্তমানে সাতে উঠে আসা শ্রীলঙ্কার আর আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান। তবে পয়েন্টের ব্যবধানটা দুই দলের চোখে পড়ার মতো।

এশিয়া কাপের রানার আপদের বর্তমান পয়েন্ট ৩ হাজার ৫১২। অপরদিকে বাংলাদেশের পয়েন্ট ৩ হাজার ২০৯।

বিজ্ঞাপন

এদিকে র‍্যাঙ্কিংয়ে আর কোনো দলের অবস্থান পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা