কচুয়ায় ব্রীজের ডাইভরশন নয় যেন এক মরন ফাঁদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৩ | ১১:৫৫
Link Copied Successfully!

কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া নাহারা সড়কে ইউনিয়ন পরিষদের উত্তর পাশে চলমান কাজের নির্মিত ব্রীজের ডাইভরশনটি তৈরীর পর থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়েই চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান শ্যামস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি: প্রায়
১০ মাস ধরে ২ কোটি ৭৩ লক্ষ ৮ শত টাকা ব্যায়ে ব্রীজের কাজ শুরু করে। ব্রীজের কাজ করতে গিয়ে পাশে দায়সারা গোছের একটি ডাইভরশন করে ব্রীজের কাজ শুরু করে।

ডাইভরশনটি মূল সড়ক থেকে বাঁকা,অনেক নীচু ও সরু করে ইট দিয়ে তৈরী করা হয়। ফলে প্রতিনিয়ত যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়ে দুর্ঘটনা ঘটছে। ডাইভরশনটি বেশী ঢালু হওয়ায় যানবাহন টেনে উপরে তুলতে হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এই স্থানে দুর্ঘটনায় পড়ে বেশ কিছু লোক আহত হয়েছে। একটুখানি বৃষ্টি হলে ডাইভরশনটি যেন একটি মরন ফাঁদে রুপ নেয়। কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসোইন জানান ডাইভরশটি
যান ও জন চলাচলের অনুপযোগী।

বিষয়টির ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে বার বার বলার পরও তারা এ ব্যাপরে কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা প্রকৌশলী আ: আলিম লিটনকে অবহিত করলেও বিষয়টির ব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা