সড়ক দুর্ঘটনায় কচুয়া উপজেলা ছাত্রদলের সম্পাদকের মৃত্যু: আহত তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৩ | ১১:১৯
Link Copied Successfully!

কচুয়ার আল-আরাফা পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫) এর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আতহ হয়েছেন আরো তিনজন। তারা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের(৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।

বিজ্ঞাপন

নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। আহত হয় চার জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানায় অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী