কচুয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় গ্রেফতার দুই

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ১, ২০২৩ | ৬:৫১
Link Copied Successfully!

কচুয়ায় পূর্বকালচোঁ গ্রামে চালককে মারধর করে অটো ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার দুপুরে স্থানীয় লোকজন অটো চালক আরমান হোসেন (১৫) কে মারধরের ঘটনায় শুক্কুর আলম (২৭) ও সবুজ (২৮) নামের দুই জনকে আটক করে কচুয়া থানায় সোপর্দ করে।

আটকৃত দুই যুবক শুক্কুর আলম হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের আবুল কাশেমের পুত্র ও সবুজ একই উপজেলার কাঠালীয়া গ্রামের শাহজালাল বেপারীর পুত্র ।

বিজ্ঞাপন

অটোচালক হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আরমান হোসেন জানান, রবিবার ১১টার দিকে শুক্কুর আলম ও সবুজ কচুয়ার কালচোঁ গ্রামে জনৈক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায়ের জন্য আমাকে ভাড়া করে নিয়ে আসে। কিছুক্ষণ পর কালচোঁ গ্রামে পৌছলে তারা আমাকে গলা চেঁপে ধরে অটোর চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও মারধর শুরু করে। এসময় ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশকে খবর দেয়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারী এবং অটোসহ থানায় নিয়ে আসি। এঘটনায় অটোচালক আরমান হোসেনের বাবা কচুয়া থানায় মামলা রুজু করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা