
জয়পুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুশ পালিত


মহা নবী হযরত মোহাম্মদ (সা:) এর শুভ আগমন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জয়পুরা সমিতির বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঘনিয়া দরবার শরীফ ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসূল (সাঃ) নূরানিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হাজির পাড়া ও জয়পুরা এলাকাবাসীর আয়োজনে এ বিশাল আনন্দ র্যালীতে বিভিন্ন এলাকার নবী প্রেমিরা অংশ গ্রহণ করেন। র্যালিটি রামগঞ্জের জয়পুরা সমিতি বাজার থেকে শুরু হয়ে উপজেলার আঞ্চলিক মহা সড়ক, ইউনিয়ন, ওয়ার্ড পদক্ষিণ শেষে ঘনিয়া দরবার শরীফে এসে শেষ হয়।
শেষে ঘনিয়া দরবার শরীফে আলোচনা সভায় মিলিত হয় র্যালিটি।


আলোচনা সভায় মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে ও ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হাফেজ মাওলানা মো. জুনায়েদুল হক নকশেবন্দি মোজাদ্দেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজমুল হক আখন্দ, ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এমটি এম ফেরদাউস, মাওলানা মো. মহিউদ্দিন, মাওলানা মো. বজলুল হক, মাওলানা মো. আবু বকর।
শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







