পরের প্রস্তুতি ম্যাচে কি থাকছেন সাকিব?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ৪:৫৮
Link Copied Successfully!

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে টস করতে দেখা গেল মেহেদি হাসান মিরাজকে। পরে জানা যায়, আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি শোনা গিয়েছিল যে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও অনিশ্চিত সাকিব।

এ ছাড়া ম্যাচ শুরুর পর ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও জানান, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়াতেই এই ম্যাচে মাঠের বাইরে সাকিব। এতসবের মাঝে আজ শনিবার এসেছে নতুন খবর। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক।

দেশের একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে দ্বিতীয় ম্যাচ থেকে সরিয়ে রাখছেন সাকিব।

বিজ্ঞাপন

বিসিবির তরফে এখনও কিছু জানানো না হলেও বিশেষ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সাকিবের চোট তেমন গুরুতর নয়। খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই।

স্বাভাবিকভাবে চিন্তা করলেও দেখা যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। এখনও সময় রয়েছে প্রায় ৮ দিন। চোটের ধরন ও সময় বিবেচনা করলে বোঝা যায়, এই সময়ের মধ্যে মাঠে নামতে পূর্ণ ফিট হয়ে উঠবেন সাকিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব