
দীর্ঘ বছর পর চাঁদপুরে চেয়ারম্যানঘাটস্থ জিটি রোড পুনঃ নির্মাণে প্রশংসায় ভাসছেন মেয়র


চাঁদপুর শহরের ১৫ নং ওয়ার্ডের চেয়ারম্যানঘাটস্থ জিটি রোডের বেহাল সড়কের দীর্ঘ কয়েক বছর পর পুনঃ নির্মানের কাজ করে দেয়ায় প্রসংশায় ভাসছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
ঠিকাদার প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজের দক্ষ পরিচালনায় বৃহস্পতিবার সকাল থেকে ৩০ লক্ষ টাকা ব্যয়ে চাঁদপুর পৌরসভার অর্থায়নে ৮৫ মিটার এই সড়কে উন্নতমানের সিসি ঢালাই, কার্পেটিং, ড্রেন ও ফুটপাত নির্মান করা হয়েছে।
দীর্ঘ বছরের জরাজীর্নতা ও ভোগান্তির শেষে নতুন টেকসই রাস্তা পেয়ে বেজায় খুশি চেয়ারম্যানঘাটস্থ ব্যবসায়ী ও জিটি রোডের বাসিন্দারা।


এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাসেল আখন্দ ও মনির হোসেন রাস্তাটি টেকসই ভাবে নির্মাণ করায় মেয়রকে ধন্যবাদ জানান।
ব্যবসায়ী শেখ মোঃ সফিকুল ইসলাম জানান, এই সড়কটির বেহাল দশার কারনে ব্যবসা বানিজ্যের অবস্থা খুব খারাপ ছিলো। এখন রাস্তাটি হওয়ায় ব্যবসা বানিজ্য আরো ভালো হবে।
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, চাঁদপুর শহরের মূল সড়কের সকল রাস্তা ডিসেম্বরের মধ্যে টেন্ডারের মাধ্যমে শেষ করা হবে। এ কাজের টেন্ডার আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পক্রিয়া শুরু হবে। এছাড়া আরও নভেম্বরের মধ্যে ২০ কোটি টাকার ২৩ টি কাজের টেন্ডার করা হবে। এ ২৩ টি মূল সড়কের বাহিরে। চাঁদপুর পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে। অতি শিঘ্রই সকল কাজ দৃশ্যমান হবে।








