পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে যা বললেন শেখ হাসিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ | ৪:২৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন?-এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।

তবে শেখ হাসিনা বলেছেন, পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম।

শুক্রবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সায়মা ওয়াজেদ পুতুল পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম।

ভবিষ্যতে কে নেতৃত্বে আসবেন সেটি বাংলাদেশের জনগণ ঠিক করবে, আর ঠিক করবে আমার দল। ছেলেমেয়েকে শিক্ষা দিয়েছি। তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ। তাদের বলেছি, যে শিক্ষা দিয়েছি, সে শিক্ষা অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে।

প্রধানমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। সারা বিশ্বেই সে অটিস্টিক শিশুদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

জয়ের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এই ডিজিটাল বাংলাদেশ জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা