চাঁদপুর ও শাহরাস্তিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter
ফয়েজ আহম্মেদ, মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ১০:৪৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুর পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদ, শহরের হাওলাদার নূরানী জামে মনজিদ ও  শাহরাস্তি উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শাহরাস্তি উপজেলা ঠাকুর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওইসময়  উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইউম রিপন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আঃ জাব্বার নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঠাকুর বাজার জামে মসজিদের খতিব মুফতি মোঃ মনজুর এলাহী।

এদিকে চাঁদপুর পুরানবাজারে শুক্রবার বাদ জুম্মা পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে ১নং ওয়ার্ড বিএনপি অংঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য সেলিম খান, নজরুল ইসলাস নজু বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, মহসিন পাটওয়ারী, লিটন সরকার, বিএনপিও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অপরদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের হাওলাদার নূরানী জামে মনজিদে এ আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আশিক এলাহি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আলী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা