ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে বিএনপির কোনো ষড়যন্ত্রই টিকবে না : মায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ১১:১৪
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে। সন্ত্রাসী কার্যক্রমের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই আতঙ্ক করে কোনো লাভ হবেনা। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। যতই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনও তাদের পক্ষে রায় দিবে না।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-২ নির্বাচনি আসনের তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাসী। আমরা জনগণের অধিকারে বিশ্বাসী। আবারও নির্বাচন আসছে সারা দেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। তিনি এ দেশের জনগণকে এতো বেশি ভালোবাসেন বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি।

বিজ্ঞাপন

মায়া চৌধুরী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পচ্ছন্দ নয়, এমন কিছু ব্যাক্তি বা গোষ্ঠি দেশ বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র ও অপ্রচার চালাচ্ছে। তবে যতই ষড়যন্ত্র ও অপ্রচারই হোক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে দুই একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা তাদের ব্যাপার।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যৈাষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আশফাক চৌধুরী মাহি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মনির হোসেন বেপারী,  মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. সোবহান সরকার সুভা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা