চাঁদপুরে সম্পত্তির লোভে আপন ভাই ও তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে রক্তাক্ত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৪:৫২
Link Copied Successfully!

চাঁদপুরে পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় আপন বড় ভাই কর্তৃক ছোট ভাই এবং তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।  গেলো শনিবার রাতে সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকাউল বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অমানবিক এ ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

আহতরা হলেন, চাঁদপুর আদালতের সহকারি আইনজীবী আরিছুর রহমান (৩৪), তার স্ত্রী আফরিন আক্তার (২০) এবং তাদের দেড় বছরের শিশু পুত্র আরহাম আদিল আবিদ। আহত আরিছুর রহমান কল্যানদী গ্রামের বকাউল বাড়ির মরহুম আহসান উল্লাহ মাস্টারের পুত্র।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে আরিছুর রহমানের অবস্থা বেশ অসংখ্যজনক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে আরিছুলের মাথার বড় অংশ মারাত্মক যখম হয়েছে। মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেখানে অনেকগুলো সেলাই করা হয়েছে।

আহত আরিছুর রহমান জানান, আমার দুই বছর বয়সে বাবা মৃত্যুবরণ করেন। আমরা ৪ ভাই। বাবার মৃত্যুর পর বড় ভাই অনিস বকাউল বাবার রেখে যাওয়া ঢাকা এবং বাবুরহাটের সম্পদগুলো একাই বিক্রি করে দিয়েছেন। অর মেজো ভাই মাওলানা আতিক বকাউল নানার বাড়ি থেকে পাওয়া মায়ের (ওয়ারিশের) সম্পদগুলো একাই আত্মসাৎ করে ফেলেছে।

তিনি আরো জানান, বর্তমানে আমরা পিতার রেখে যাওয়া ১২০ শতক জমিতে ৪ ভাই বসবাস করছি। এই সম্পত্তির ভাগ করা কথা বলায় গত বছরের ৭ অক্টোবর
আমার বড় ভাই আনিছ বকাউল আমার ঘরে হামলা করে আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনার আমি তাৎক্ষণিক স্থানীয় মেম্বারকে অবগত করেছি। অথচ এক বছরেও তার কোন সুরাহা হয়নি।

বিজ্ঞাপন

শনিবার আমার মামা মাসুদুর রহমান আমাকে ডেকে বড় ভাইয়ের ঘরে নিয়ে যায়। এ সময় আমার স্ত্রী পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই তারা আমার স্ত্রীকে মোবাইল ভিডিও করছে সন্দেহ করে বেদমভাবে পিটাতে থাকে। আমি স্ত্রীকে বাঁচাতে গেলে তারা আমার উপর হামলা করে। বড় ভাই আনিছ বকাউল, মাওলানা আতিক বকাউল, ভাবি শারমিন বেগম ও সাহিদা বেগম মিলে আমাদের বেদম পিটিয়ে আহত করে। আনিস ভাই ধারালো অস্ত্র দিয়ে কপালে এবং অতিক ভাই মাথায় কুপিয়ে যখম করে।

আহত আফরিন বেগম জানান, আমার দুই ভাসুর এবং তাদের স্ত্রী হঠাৎ করেই আমার উপর হামলা করে। তারা আমার কোলে সন্তানকে কোল থেকে টেনে নিয়ে মাটিতে আঁছার মারে।

আহতদের এক ভাই আরিফুর রহমান জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণাৎ স্থানীয় মেম্বারকে সাথে নিয়ে আমার ভাই আরিফুল রহমান এবং তার স্ত্রীকে উদ্ধার করি। গিয়ে দেখি তাদের শরীর থেকে রক্ত ঝরছে। তাৎক্ষনাত আহতদের হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, আমার বড় ভাইদের এমন সন্ত্রাসী কর্মকান্ডে আমি মর্মাহত হয়েছি। এটি কোন ভাবেই কাম্য নয়। মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষিদের শাস্তির দাবি করছি।

এ বিষয়ে কল্যাণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সেলিম বকাউল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং অমানবিক। আমি চাই স্থানীয়ভাবে এটি সমাধান হোক এবং আহতরা যাতে ন্যায় বিচার পায়।

এই ঘটনা আহতদের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ