কেটলি ছুঁড়ে দোকানীর শরীর ঝলসে দিলেন ভাইস চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!
বেনসন সিগারেট ক্রয় করাকে কেন্দ্র করে গরম পানির কেটলি ছুঁড়ে দোকানদার মোহাম্মদ মুকবুল খানের শরীর ঝলসে দিয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কচুয়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমের ভাই কচুয়া পৌরসভার ৩নং কোয়া গ্রামের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়।
পরে অবস্থায় অবনতি দেখে পরিবারের লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দোকানদার মো. মকবুল খান জানান, দুইজনের কাছে সিগারেট বিক্রি করার পর ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম গিয়ে ক্ষিপ্ত হয়ে দোকানের ট্রে ও গরম পানির কেটলি ছুঁড়ে মারেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, রাতে প্রথমে ভাইস চেয়ারম্যানের কথা বলে ৩৩০ টাকায় একজন এক প্যাকেট সিগারেট কিনে নেয়। পরে আরেকজন এক প্যাকেট কিনতে গিয়ে ৩৫০ টাকা দেয়। ২০ টাকা বেশি রাখায় ক্ষিপ্ত হয়ে ছুটে আসে ভাইস চেয়ারম্যান। পরে তিনি চায়ের ক্যাটলিতে থাকা গরম পানিসহ ছুঁড়ে মারেন।
মুকবুল খান কচুয়া বিশ্বরোড এলাকার চায়ের দোকানদার। তার বাড়ি কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কোয়া গ্রাম।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুন নাহার পপুলার বিডিনিউজকে জানান, দোকানি মুকবুল হোসেনের শরীরের পিঠ ও দুই হাতে কিছু অংশ ঝলসে গেছে।
জানতে চাইলে অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম জানান, ঘটনার সাথে তিনি জড়িত নন। কয়েক যুবকের সাথে দোকানির হট্টগোল হয়। ওই সময় কেটলির পানি ছিটকে গিয়ে সে আহত হয়। পাশের দোকানে ছিলেন তিনি এমনটা দাবী করেন। হাসপাতালে চিকিৎসা শেষে কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান মুকবুল খান ও তার পরিবার।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব