চাঁদপুরে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধন

ইলিশ বিচরণের পরিবেশ আগের মত না থাকায় কম পাওয়া যাচ্ছে : শিক্ষামন্ত্রী

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ | ১:০৪
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ বিচরণের পরিবেশ আগের মত না থাকায় কিছুটা কম পাওয়া যাচ্ছে। এছাড়াও নদীতে নাব্যতা কমে যাওয়া, চরজেগে উঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মত কারণ রয়েছে। ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। আবার সাগরে চলে যায় এবং আবার নদীতে আসে। জাতীয় এই সম্পদ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরাও নানাভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে আমরা সফলতাও পাচ্ছি। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশ প্রজননের সময় ২২ দিন চাঁদপুরের প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেন। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকলেরই জেলেদেরকে সচেতন করার জন্য কাজ করা প্রয়োজন। কারণ ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, অনেক বছর ধরে চাঁদপুরে ইলিশ উৎসব হয়ে আসছে। এটি শুধুমাত্র ইলিশ উৎসবই নয়। বরং এখানে সাংস্কৃতিক চর্চাও হচ্ছে। ইলিশ রক্ষায় নানাভাবে নানা সংগঠন এগিয়ে আসছে। সপ্তাহব্যাপী এই ইলিশ উৎসব যাতে সফল হয়, আমি সেই কামনা করছি। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকেই আমি ধন্যাবাদ জানাচ্ছি।

উৎসবের প্রথম দিনে সংবর্ধনা দেয়া হয় রাওয়া ক্লাবের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন ওয়াদুদ বীর প্রতীক এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদকে।

অদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ^াস, উৎসবের আহবায়ক কাজী শামাদাত ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান।

বিজ্ঞাপন

এছাড়াও উৎসবের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অংশগ্রহনে ‘ইলিশ নিয়ে ভাবনা’ বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. ইব্রাহীম খান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা