কচুয়ায় রাতের আঁধারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ১১:০৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলাধীন সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার বাড়িতে রাতের আধারে অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান ওমর ফারুক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত  ২ ঘটিকার সময় মালচোয়া গ্রামের মনোহর মিয়ার ছেলে ডালিম সরকারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার এরশাদ উল্ল্যার বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া হামলা চালায়।

এ সময় ওমর ফারুকের ছেলে মাসুদ পারভেজ ও তার বন্ধু রবিউল পাশের রুমে ঘুমন্ত অবস্থায় ছিলো। ঘুম থেকে উঠিয়ে আমার ছেলের বন্ধু রবিউল কে লোহার রড দিয়ে পিঠিয়ে হাড়ভাঙ্গা জখম করে। মাসুদ পারভেজ বাঁধা দিতে গেলে তাকে ও দুর্বৃত্তরা মারধর করে। এসময় আমাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ডালিমসহ অন্য দুই বিবাধী সিরাজ সরকার ও রায়হান হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় মামলা মোকদ্দমা দায়ের করিলে সুযোগমত পাইলে খুন,জখম করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। রাতের আধারে অনাধিকার প্রবেশের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার দাবি,সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

এ বিষয়ে বিবাদী ডালিম সরকার জানান, আমার ভাতিজা রবিউল সোস্যাল মিডিয়ায় আমার অন্য এক ভাতিজার স্ত্রীর অন্তরঙ্গ ছবি আপলোড দেয়ায় তাকে আমি মারধর করেছি।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার সন্তান ওমর ফারুক গতকাল রবিবার ডালিম সরকার,সিরাজ সরকার ও রায়হান কে এজহার নামীয় এবং অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা