মায়ের পরকীয়াবলি ছেলে আরিফ হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৩ | ৭:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে ২০১৫ সালে পরকীয়ার জেরে নিজ ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে মুন্সিগঞ্জের মাওয়া ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১।

 

গেল ২৩ আগস্ট  চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত হত্যায় জড়িত ৪ জনকে দন্ডাদেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে ৩১ আগস্ট  মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মাওয়া এলাকা হতে মোঃ ইউসুফ মোল্লা (৩৬) এবং ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা হতে মোঃ মাহবুব মোল্লা (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

 

গ্রেফতারকৃত আসামীরা ফরিদগঞ্জ থানার রামপুর বাজারের ২ নং ওয়ার্ডের উত্তর বিষকাটালি গ্রামের হোসেন মোল্লার ছেলে মোঃ ইউসুফ মোল্লা (৩৬) এবং একই গ্রামের বিল্লাল মোল্লার ছেলে মোঃ মাহবুব মোল্লা (৩৮) ।

 

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, হত্যার শিকার আরিফ হোসেন, তার মা খুকি বেগমের সাথে আসামি জয়নাল গাজীর পরকীয়া সম্পর্কের কথা জানতেন। পরকীয়া প্রেমিক জয়নাল গাজী ও সহযোগীদের দিয়ে ছেলে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে এবং ব্লেড দিয়ে আঘাত করে ঘরের মেঝেতে ফেলে চলে যায়। এ ঘটনায় আসমা তার শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।

 

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীদের ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই নির্মম হত্যাকান্ডে আসামীদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত  আরো দুই জন আসামী এখনো পলাতক আছেন। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী