
রাজারগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মফিজুর রহমানের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুনের উপস্থাপনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন শাহীন, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বকাউল, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু বকর নয়ন, ছাত্র দলের সভাপতি ইউনুছ খান|
উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিল্লাল খান, একেএম ফখরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহাদাত প্রধানীয়া, মো: মূরাদ হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: ফজলুল করিম, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি বাসার আহমদ সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।




























