চাঁদপুরে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৩ | ৪:০৯
Link Copied Successfully!

চাঁদপুরে বিষপানে হোসনে আরা (৩৫) নামের গৃহবধু আত্মহত্যা করেছেন।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদহে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।

বিজ্ঞাপন

 

গৃহবধু হোসনে আরা চাঁদপুর শহরের পুরানবাজার রঘুনাথপুর এলাকার ইউসুফ গাজীর স্ত্রী। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বক্তব্যের জন্য পরিবারের কাউকে পাওয়া যায়নি।

 

বিজ্ঞাপন

গৃহবধুর সাথে আসা মনির নামে যুবক জানান, কি কারণে মাছ মারার এনডিন বিষপান করেছে তা আমি জানি না। আমাকে বাড়ির লোকজন বলেছেন হাসপাতাল নিয়ে যেতে, আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছি।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস জানান, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত তাকে চিকিৎসা দেয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী