নিখোঁজের একদিন পর ইকরামের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৩ | ৪:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ইকরাম হোসেন (০৭) এর মৃতদেহ নানার বাড়ীর খাল থেকে উদ্ধার করা হয়েছ। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্তব্যপুর ইউনিয়নের কাকৈরতলা ভূঁইয়া বাড়ীর দক্ষিণ পাশের খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

সে পশ্চিম গন্তব্যপুর গ্রামের জমাদ্দার বাড়ী’র আলম হোসেনে’র ছেলে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গেলো একমাস আগে শিশুর মা ইয়াসমিন আক্তারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে ইকরাম। বুধবার দুপুরে পরিবারের অগোচরে সে নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর মিলল তার নিথর দেহ। পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব