কুমিল্লায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি সভা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ১১:১২
Link Copied Successfully!

কুমিল্লায় যুগান্তরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে কুমিল্লা ব্যুরো অফিসের আওতাধীন ছয় জেলা এবং সংশ্লিষ্ট উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যুরোপ্রধান তাবারক উল্লাহ কায়েস।

আরও বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি যতন মজুমদার, চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্বজন সমাবেশ কুমিল্লার উপদেষ্টা নাছির উদ্দিন চৌধুরী, সদস্য আবুল কালাম।

এ সময় যুগান্তরের সার্কুলেশন বৃদ্ধি, অনুসন্ধানী প্রতিবেদন, বিজ্ঞাপন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সামনের দিনগুলোতে সাদাকে সাদা কালোকে কালো বলার দৃঢ়প্রত্যয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। অনিয়ম দুর্নীতির সাথে যুগান্তরের আপসহীনতা বজায় রাখার লক্ষ্যে সব প্রতিনিধিরা সংবাদ তৈরি করবেন বলে জানান।

বিজ্ঞাপন

আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লার হোমনার আব্দুল হক, মুরাদনগরের সুমন সরকার, চৌদ্দগ্রামের মেহেদী হাসান, বুড়িচংয়ের প্রফেসর ইকবাল হোসেন, ব্রাহ্মণপাড়ার সৌরভ হারুন, তিতাসের মো. মহসিন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মহিউদ্দিন মিশু, আশুগঞ্জের আক্তারুজ্জামান রঞ্জন, কসবার বোরহান উদ্দিন, সরাইলের মুরাদ খান, বিজয়নগরের সারোয়ার হাজারী, নাসিরনগরের মনির হোসেন, নবীনগরের শাফিউল আলম, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জিসান আহমেদ, মতলবের ফারুক হোসেন, হাজীগঞ্জের খালেকুজ্জামান শামীম ফরিদগঞ্জের, প্রবীর চক্রবর্তী, নোয়াখালী জেলার সোনাইমুড়ীর সেলিম মিয়া, সেনবাগের জাহাঙ্গীর পাটোয়ারী, চাটখিলের আবু তৈয়ব, বেগমগঞ্জের আশরাফ ছিদ্দিকী বাবু, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার তাবারক হোসেন আজাদ, কমলনগরের শাহরিয়ার কামাল। ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আবু তাহের, ছাগলনাইয়ার নুরুজ্জামান সুমন, সোনাগাজীর আব্দুর রহিম, সোনাগাজী দক্ষিণের জাবেদ হোসাইন মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব