ফরিদগঞ্জ উপজেলার ভিবিন্ন ইউনিয়নে চিত্র

কাগজে ৬০ কেজি, বস্তায় মিলে ৫০ কেজি চাউল !

Default User
জাকির হোসেন সৈকত, ফরিদগঞ্জ
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ১০:৫৩
Link Copied Successfully!

সরাকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়,খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের ১৫ টাকা কেজি চাউলের প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেয়ার বিধান থাকলেও দেওয়া হচ্ছে কম আর নেওয়া হচ্ছে বেশি দাম। দীর্ঘদিন ধরে ওজনে কম ও দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ কার্ডধারীদের। এ নিয়ে কার্ডধারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর একটি মহতি উদ্যোগ সফল বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিত্র।

সরজমিনে গিয়ে জানাযায়, প্রায় প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ৫১২টি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডধারীর প্রতি মাসে ১৫ টাকা করে ৩০ কেজি করে চাল পাওয়া কথা রয়েছে। কিন্তু সেই খানে পাচ্ছে ২৫ থেকে ২৭ কেজি বাড়তি দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারে উন্নয়ন কর্মকান্ড। আর ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের।

ইউনিয়নে কয়েকজন কার্ডধারীদের সাথে কথা বলে জানাযায়, গত দুই মাসের চাল এক সাথে দেওয়া হচ্ছে। সেই খানে দুই মাসে আমরা ৩০ কেজি করে ৬০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে। কিন্তু ডিলার আমাদের কে ৫০ কেজি করে চাল দিচ্ছে। আবার টাকাও বেশি নিচ্ছে। আমরা কিছু বললে আমাদের হুমকি দিয়ে বলে আর চাল দিবেনা। তাই অনেক সময় চুপ করে থাকি। ডিলারের কাছে অনেক অফিসার আসে তাদের হাতে কিছু টাকা দিলে চলে যায়।

বিজ্ঞাপন

কয়েকজন ডিলার স্কীকার বলেন, আমাদের লেবার খরচ বেশি হয়ে যায়, তাই ১/২ কেজি কম দিয়ে থাকি। এর চেয়ে বেশি কম দেই না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছা বলেন, চাল কম দেওয়ার কোন সুযোগ নেই। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা