২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে রক্ষা করেছেন : জালাল আহমেদ সিআইপি

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২১, ২০২৩ | ১১:৩১
Link Copied Successfully!

২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক গ্রেনেড হামলা প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাতারস্থ আওয়ামী লীগ ফোরামের সহসভাপতি, শিক্ষানূরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জালাল আহমেদ সিআইপির সমর্থিত উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (২১শে আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপুর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মো. জালাল আহমেদ সি.আই.পি।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খালেদা জিয়ার সম্মতি নিয়ে তাঁর সন্তান তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার নেতৃত্ব দিয়েছেন। তাঁর সহযোগীরা সরাসরি এই হামলায় অংশ নেন। মহান সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে রক্ষা করেছেন। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে দ-াদেশ হয়েছে। এখন সাজা কার্যকরের পালা। এসব তরুণ প্রজন্মকে জানাতে হবে। তারা তো এসব জানে না। আসামিদের শাস্তি কার্যকরের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লোকমান তালুকদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগনেতা আবদুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, আকরাম হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিথুন পাটওয়ারী, যুবলীগ আওয়ামী লীগ নেতা আবু জাফর, স্বপন পাটওয়ারী, ইউপি সদস্য নান্টু মিয়াজী প্রমুখ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা