আলোচিত তাইজ উদ্দিন হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৩ | ৬:০৩
Link Copied Successfully!

কুমিল্লা ও রংপুর র‌্যাবের যৌথ অভিযানে বহুল আলোচিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা তাইজ উদ্দিন হত্যাকান্ডের ০৪ জন পলাতক আসমীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ আব্দুল করিম (৪৫), মোঃ জুয়েল মিয়া (৩৬),  মোঃ আল আমিন (২৪), ও  মোঃ জাকির হোসেন বাদশা (২৮)। তারা সবাই কালীগঞ্জের পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা।

গেল ১ আগস্ট লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন পূর্ব দুহুলী গ্রামের মোঃ তাইজ উদ্দিন (৩০) খুন হয়।   নিহত মোঃ তাইজ উদ্দিন (৩০) এর সাথে গ্রেফতারকৃত আসামীদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে টিসিবিরি মালামাল আনার জন্য লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন দুহুলী জোড়া বাজারে যাওয়ার পথে আগে থেকেই ওতপেতে থাকা আসামীগণ লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাইজ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত করতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত ০২ আগস্ট মোঃ তাইজ উদ্দীন(৩০) মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার ভাই বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পপুলার বিডিনিউজ, রংপুর।

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ