জাতীয় শোক দিবসে চাঁদপুরে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ১:০০
Link Copied Successfully!

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী সহ পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে (ডিসি) কামরুল হাসান ও জেলা পুলিশের পক্ষে (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ।

বিজ্ঞাপন

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেএম সেনগুপ্ত রোড জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরী করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব