সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৩ | ৮:১৯
Link Copied Successfully!

চাঁদপুর-লাকসাম রেলপথের মৈশাদীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় ও হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞাত পরিচয়ের কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে সাগরিকা এক্সপ্রেসের ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় মৈশাদী স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ উল্যাহ বাহার।

বিজ্ঞাপন

তিনি বলেন, কালো রঙের শার্ট ও কালো জিন্স প্যান্ট পরাছিলো ওই কিশোরের। সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাকিম ও সঙ্গীয় ফোর্স বিকেলে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে হেঁটে যাওয়ার সময় ট্রেনের সাথে থাক্কা লেগে কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই কিশোরের পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব