বেড়েই চলেছে ডিমের দাম

‘ডিমই ছিল আমাদের ভরসা, এখন তা-ও কিনতে পারছি না’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৩ | ৬:২১
Link Copied Successfully!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে আগে থেকেই ভুগছে সাধারণ মানুষ। এর মধ্যে দফায় দফায় ডিমের বৃদ্ধিতে আরও অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

তবে ব্যবসায়ীদের দাবি, বেশ কিছু দিন থেকে ডিমের উৎপাদন কমে এসেছে। ফলে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাজার করতে আসা মনিরা বেগম নামের এক নারী  বলেন, ডিমের দাম গত সপ্তাহে যেটা ৪০ টাকা হালি ছিল সেটা এখন বৃদ্ধি পেয়ে ৫০ টাকা হয়েছে। এছাড়া প্রতিটা নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার করতে এলেই হিমশিম খেয়ে যাচ্ছি। মুরগি, গরুর মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজির দামও বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় পরিবার নিয়ে চলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

রজিফা নামের আরেকজন বলেন, ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে ডিম কেনা বন্ধ করে দিয়েছি। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের ডিমের ওপরই ভরসা ছিল। হঠাৎ করে ডিমের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এখন তাও কিনতে পারছি না। বাজার নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে।

এদিকে জেলার ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বড় বড় যে খামারগুলো রয়েছে তারা ডিমের দাম বৃদ্ধি করার ফলে খুচরা বা পাইকারি বিক্রেতারা দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব