চাঁদপুরের ১৪ টি ইউনিয়নে একই দিনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করল ইসলামী আন্দোলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৩ | ১২:০৭
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলা ১৪ টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলন করল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 শুক্রবার (১১ আগস্ট) সকাল ও বিকেলে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের ব্যবস্থাপনায় উপজেলার সকল ইউনিয়নের নির্ধারিত স্থানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিটি ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রতিটি ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে ইউনিয়ন ইসলামী আন্দোলন ও সকাল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ড থেকে নেতা কর্মীরা সবগুলো স্থলে উপস্থিত হন।
সকালে ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন। বিকেলে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন। ৬ নং মৈশাদী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী। ৩নং কল্যাণপুর ইউনিয়নের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ। ৪নং আশিকাটি ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন রাজী। হানারচর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ জামাল গাজী সোহাগ। ৫নং রামপুর ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা বেলাল হোসাইন।
এছাড়াও অন্যান্য ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিটি ইউনিয়নে একযোগে একই দিনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন হওয়ায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অনেকটা উজ্জীবিত দেখা যায়। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে এদেশের মানুষ, ইসলাম ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তারা বলেন, এই সরকারের পতন ঘটাতে ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা