কচুয়ায় পুলিশের হস্তক্ষেপে সাত পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত

Reporter
শান্তুু ধর
আপডেটঃ আগস্ট ১০, ২০২৩ | ৭:৫৩
Link Copied Successfully!

সম্পত্তিগত বিরোধের জেরধরে ৭টি পরিবারকে বেড়া দিয়ে আবদ্ধ করে রেখেছে সাবেক ইউপি সদস্য মো. রব প্রধানীয়া।

বুধবার ৯৯৯ এর কল পেয়ে কচুয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা¯’লে পৌছে ওই পরিবারগুলোকে সাময়িকভাবে চলাচলের জন্য অবরুদ্ধ করা রাস্তাটি খুলে দেয়। এসময় পুলিশ বাড়িতে আটক থাকা অসুস্থ এক রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ভোক্তভোগী মোতালেব কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, কড়ইয়া ইউনিয়নের পূর্বকালোচোঁ গ্রামের প্রধানীয়া বাড়ির বিবাদী মো. রব প্রধানীয়া সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত আঃ রহমানের ছেলে মোতালেব গংদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রায়ই মো. রব প্রধানীয় কারণে অকারণে মোতালেব গংদের চলাচলের ২টি পথ কাঁটা ও বাঁশ দিয়ে অবরুদ্ধ করে রাখে। এ নিয়ে বিভিন্ন সময় শালিস বৈঠক হলেও সমাধান হয়নি।

বিজ্ঞাপন

সরে জমিনে গেলে বাদী মোতালেব জানান, প্রধানীয়া বাড়িতে আমার দাদা হাবিব উল্লাহ তার জীবদশায় ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে মারা যান। বর্তমানে আমরা ৭টি পরিবার এই বাড়িতে বসবাস করছি। সাবেক ইউপি সদস্য মো. রব প্রধানীয়া আমার চাচা। প্রায় ১৭ বছর পূর্বে আমার বাবা মারা যান। তার মৃত্যুর কিছুদিন পর আমার চাচা মো. রব প্রধানীয়া আমাদের উপর সম্পত্তি নিয়ে জুলুম নির্যান চালায়। বিভিন্ন সময় কারনে অকারনে চলাচলের যৌথ পথ বন্ধসহ মামলা হামলা দিয়ে হয়রানী করার হুমকি ধমকি দেয়। তিনি আমার অন্যান্য চাচাতো ভাইদের বিরুদ্ধেও বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানী করে আসছে। তারা মো. রব প্রধানীয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ির ছেড়ে অন্যত্র বসবাস করছে। গতকাল বৃহস্পতিবার সকালে মো. রব প্রধানীয় আমাদের বাড়ির চলাচলের দু’টি পথ বাঁশ ও কাঁটা দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯ এর কল দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চলাচলের ১টি পথ খুলে দেয়।

অভিযুক্ত মো. রব প্রধানীয়া জানান, বৃষ্টির কারনে রাস্তা ভেঙ্গে যায় বিধায় পথ বন্ধ করে দিয়েছি। বাড়ির লোকজন যে পথ ব্যবহার করে দু’টি পথই আমার সম্পত্তির উপর।

কচুয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভোক্তভোগীদের চলাচলের পথের অবরুদ্ধ বেড়া উঠিয়ে দিয়েছি এবং অসুস্থ রোগীকে সাথে নিয়ে হাসপাতালে ভর্তি করিছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী