নৌ-পথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের বিশেষ অভিযান : ৮ বাল্কহেড জব্দ, ২১ টির বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৭:৪৩
Link Copied Successfully!

পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।

 

বুধবার দুপুর থেকে চাঁদপুরের মেঘনার মোহনা থেকে পদ্মাসেতু হয়ে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়। অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান। এটি ভোররাত পর্যন্ত চলবে। রাতে বাল্কহেডের কারণে দুইদিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা