
সময় ও ৭১ টিভির টকশোতে যেতে নেতাদের নিষেধ করল বিএনপি
Link Copied Successfully!


বেসরকারি টিভি চ্যানেল ‘সময়’ ও ‘৭১’-এর টকশোতে যেতে নেতাদের নিষেধ করেছে বিএনপি। সোমবার (৭ আগস্ট) দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়|
গণমাধ্যমের হাতে আসা চিঠিতে দেখা গেছে, আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকতে বলছে দলটি।


এ বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপির যেসব নেতা নিয়মিত টেলিভিশন টকশোতে অংশ নেন, এই চিঠি তাদেরকে পাঠানো হয়েছে। চিঠিটি কীভাবে গণমাধ্যমে গেল তা আমার জানা নেই।’


























