চাঁদপুরে ছয় ঘন্টায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বেড়েছে পানির উচ্চতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৭, ২০২৩ | ১০:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় গত এক সপ্তাহ বৃষ্টিপাত বেড়েছে। একই সাথে বেড়েছে নদ-নদী ও খাল বিলের পানি। অতি বৃষ্টির কারণে স্বাভাবিক জীবন যাত্রা ও ব্যবসা বাণিজ্য অনেকটা ব্যাহত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নদীতে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ৩.৮০ সেন্টিমিটার। তবে বিপদ সীমা থেকে ২০ সেন্টিমিটার কম আছে।

সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এবং টানা বৃষ্টি হয়েছে চাঁদপুর জেলা জুড়ে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। যার ফলে শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে বাসা বাড়ীতে এবং অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে হয়েছে। একই সাথে শহরের সড়কগুলোতে যানবাহন সংখ্যাও কমে আসে।

বিজ্ঞাপন

শহরের হাকিম প্লাজার একজন মোবাইল ব্যবসায়ী জানান, বৃষ্টির কারণে গত কয়েকদিন বেচাকেনা খুবই কম। তিনি রোববার সকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাত্র ৬০০টাকা বিক্রি করেছেন।

নিউ ট্রাক রোডের একজন সব্জি বিক্রেতা হকার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি মাত্র ২-৩শ’ টাকা বিক্রি করেছেন। বৃষ্টি হলেও কিছু করার নেই। কারণ সংসার চালানোর জন্য নামতে হবে, ঘরে বসা থাকার অবস্থা নেই।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
গহ ৭ দিন যাবত বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ সকাল ৬ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক জানান, মেঘনা নদীর চাঁদপুর অংশে আজ সকাল সাড়ে ৯টায় পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ৩.৮০ সেন্টিমিটার। আর সর্বনিম্ন ছিল ২.৫০ সেন্টিমিটার। এখনও বিপদসীমা থেকে ২০ সেন্টিমিটার নীচে রয়েছে। পানির বিপদজনক উচ্চতা হচ্ছে ৪.০০ মিটার।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব