চাঁদপুরে বিপুল সংখ্যক মাদকসহ গ্রেফতার দীপু

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ আগস্ট ৫, ২০২৩ | ২:২৫
Link Copied Successfully!

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল সংখ্যক মাদকসহ মো. আতিকুর রহমান দীপু (৪২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার হয়েছে।

৪ আগস্ট শুক্রবার গভীর রাতে চাঁদপুর সদরের চাঁদখার বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উদ্ধারকরা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য। এসময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, বরাবরের মত চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন।

পুলিশ সুপারের নির্দেশে ৪ আগস্ট শুক্রবার ডিবির ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে আঞ্চলিক সড়কের মাইক্রোবাস জব্দ করে।

মাইক্রোবাসটি তল্লাসি করে ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দসহ আটক করা হয় মাদকারবারী মো. আতিকুর রহমান দীপুকে। আটক দীপু চাঁদপুর সদরের সফর মালী দক্ষিণ কল্যানদ গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। বর্তমানে সে নারায়নগঞ্জের ফতুল্লার কুতুব আইল, কাঠেরপুল এলাকায় বসবাস করছিলো।

বিজ্ঞাপন

আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলে জানায় ডিবি পুলিশ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা