হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩১, ২০২৩ | ১১:২৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ, শাহরাস্তিতে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

সোমবার দাপ্তরিক কাজ শেষে অনির্ধারিত কর্মসূচিতে শাহরাস্তি এবং হাজীগঞ্জ দুই উপজেলা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব নূর বিএসসি এর শারীরিক খোঁজ খবর নিতে ওনার বাসায় ছুটে যান।

গেল ২১ জুলাই শাহরাস্তি উপজেলা টামটা দঃ ইউনিয়ন আলিপুর গ্রামের জনাব রবিউল ইসলাম এর বসত ঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায় এবং অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়। অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম এবং তার পরিবার এর খোঁজ খবর নিতে আজ বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎ খাত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ও পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন ক্ষতিগ্রস্তের বাড়ি পরিদর্শন করে সহানুভূতি প্রকাশ করেন এবং ব্যাক্তিগত সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় সাথে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মিন্টু, টামটা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মানিক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, টামটা দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইকরামুক হক, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইসকান্দার মির্জা সুমন, সহ সভাপতি ফারুক আহমেদ, উপ সম্পাদক মাজারুল ইসলাম বাবলা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গত ১৭ জুলাই হাজীগঞ্জ উপজেলা ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন হরিপুর গ্রামের ঝরনা রানীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর বিকাল ৫ টায় পরিদর্শন করে সহানুভূতি প্রকাশ করেন এবং ব্যাক্তিগত সহযোগিতা প্রদান করেন।

এ সময় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সন্ধা ৬ টায় দীর্ঘদিনের অসুস্থ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজীগঞ্জ উপজেলা রাধুনীমুড়ার বাসিন্দা নুরুল ইসলাম বিএসসি কে দেখতে যান এবং সার্বিক খোঁজ খবর নেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ