চাঁদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২৩ | ৮:৫৯
Link Copied Successfully!

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম।

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, আজ বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, চাঁদপুরে নবাগত পুলিশ সুপারকে বরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করা হয়।

বিজ্ঞাপন

নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন।

এসময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার ( কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী চাঁদপুরসহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব