হাসপাতালের রোগীদের খাবার রসদ চুরির ঘটনায় ৩জন বরখাস্ত

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৩, ২০২৩ | ৮:৪২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা সদরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের খাবার মাছ, চাল, আলুসহ রসদ চুরির ঘটনায় ৩ জনকে বরখাস্ত করেছেন হাসপাতালে কর্তৃপক্ষ।

 

রোববার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান। বরখাস্তরা হলেন, বাবুর্চি রেজিয়া বেগম, তার মেয়ে সহকারী বাবুর্চি পারুল বেগম ও নাতি সাকিল।

বিজ্ঞাপন

 

শনিবার (২২ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখিত ৩ ব্যাক্তিকে লিখিত চিঠি দিয়ে বরখাস্ত করেন।

 

বিজ্ঞাপন

এর আগে গত ২০ জুলাই বৃহস্পতিবার হাসপাতালের রান্নাঘরের দায়িত্বে থাকা বাবুর্চি রেজিয়া বেগম ও তার নাতি সাকিলসহ ৩ জন মিলে হাসপাতালে রোগীদের বরাদ্দকৃত বেশ কিছু মাছ, চাল, আলু এবং রুটিসহ বিভিন্ন খাবার রসদ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকরা তাদেরকে পাহারা দিয়ে খাবার সামগ্রীসহ হাতে নাতে হাসপাতাল গেটে অটোরিকশায় উঠানোর সময় আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর থেকে বর্তমানে অন্য লোক দিয়ে হাসপাতালের রান্না ও খাবার পরিবেশনের কাজ চালানো হচ্ছে। পূর্বে যে তিনজন হাসপাতালের রান্না ঘরের দায়িত্বে ছিলেন চুরির ঘটনার পর তাদেরকে লিখিত চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা