জাতীয় দ্বাদশ নির্বাচনে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: ড. সেলিম মাহমুদ

শান্তুু ধর
আপডেটঃ জুলাই ২২, ২০২৩ | ৭:২৪
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন- ছাত্রলীগের ইতিহাস, বাঙ্গালির ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ছিলেন। বাঙ্গালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

বাঙ্গালী জাতির প্রতিটি ক্লান্তিকালে ছাত্রলীগে ঢাল হয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম সফল করার লক্ষ্যে যে পরিকল্পনা করেছিল তন্মধ্যে ছাত্রলীগের ভূমিকা অন্যতম ছিল। বাংলাদেশের যে মর্যাদা সমৃদ্ধি, অগ্রগতি, নিরাপত্তা ভূলুণ্ঠিত করার জন্য জামাত-বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অগ্রগতি থামাতে চান। শেখ হাসিনাকে উৎখাত করতে চান। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বিদেশি দূতাবাসে ধর্না দিচ্ছেন। এই বাংলাদেশ নির্মানে এই বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা যে নেতৃত্ব দিয়ে ছিলেন সেখানেই ছাত্রলীগের অগ্রনী ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি জামাত যে নৈরাজ্য করেছিল সে সন্ত্রাসী কর্মকান্ড দেখেছে এ দেশের মানুষ তা ভুলে যায়নি। আগামী নির্বাচনে ছাত্রলীগসহ এদেশের তরুন ও যুবসমাজ দেশের প্রত্যেকটা স্তরের মানুষ যাতে জাগ্রত থেকে শেখ হাসিনার আগামী নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার সকালে পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুরক্ষার লক্ষ্যে কচুয়ার ছাত্র ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে কচুয়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি ও ফয়সাল ভূইয়া যৌথ সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান হাতেম, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবীব মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজিব, যুগ্ম আহবায়ক নুর, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক ইব্রাহীম প্রমুখ। ছবি ঃ দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে ছাত্র সমাবেশে বক্তব্য রাখছেন ড. সেলিম মাহমুদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা