কচুয়ায় আলহাজ্ব গোলাম হোসেনর কর্মীসভা

প্রধানমন্ত্রীর অপরাজেয় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল: মো.গোলাম হোসেন

Reporter
শান্তুু ধর
আপডেটঃ জুলাই ২১, ২০২৩ | ৯:৩২
Link Copied Successfully!

কচুয়ায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন কর্মীসভা করেছেন।

শুক্রবার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বিতারা ইউনিয়নের তেগুরিয়া পাটওয়ারী বাড়িতে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কচুয়া আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: গোলাম হোসেন।

এ সময় তিনি বলেন তৃনমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের মূলশক্তি । এ সব নেতাকর্মীগন কোন কিছুর বিনিময়ে দল করেননা । ত্যাগী নিবেদিত এসব নেতা কর্মীগন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দলের জন্য নিবেদিত ভাবে কাজ করেন। অনেক কর্মী আছেন যারা অবহেলিত তাদেরকে সুসংগঠিত করে তৃনমূলকে শক্তিশালী করলে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ নেত্রী দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাজেয় নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল।

বিজ্ঞাপন

বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো: হারুন অর রশীদ পাটওয়ারীর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।

ইউনিয়ন আওয়মী লীগের সাবেক সাধারন সম্পাদক ডা: জসিম উদ্দিনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহদাত মিয়া,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জাব্বার বাহার, বাতেন সরকার, সাচার ইউনিয়ন আওয়মী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সর্দার,প্রচার সম্পাদক মো: মোখলেছুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নুরে আলম,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উত্তম কুমার দেবনাথ, এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা মির্জা আলমগীর,বাবুল সরদার, শ্রমিক লীগ নেতা মোশারফ হোসেন,কামরুজ্জামান বা”ছুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা