হাজীগঞ্জ সাহিত্যমেলা ২৭ ও ২৮ জুলাই: নিবন্ধন চলছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২০, ২০২৩ | ৯:৩১
Link Copied Successfully!

বাংলা একাডেমির মাধ্যমে ৬৪ জেলা পর্যায়ে উপজেলা ভিত্তিক সাহিত্যমেলার কর্মসূচির অংশ হিসেবে এবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হতে যাচ্ছে সাহিত্য মেলা।

আগামী ২৭ ও ২৮ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে উপজেলা সাহিত্যমেলা ২০২৩। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় লেখক, সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দকে নিয়ে মেলা উদযাপনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রথমবারের মতো বাংলা একাডেমির তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলা সাহিত্য মেলার আয়োজন করায় জেলা প্রশাসক কামরুল হাসান ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানা ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ।

বিজ্ঞাপন

ওইসময় চাঁদপুর জেলার সবকটি উপজেলার সকল লেখক, কবি, গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক সাহিত্য মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিবন্ধন করতে আহবান করা গেলো।
সাহিত্য মেলা সফল করতে কয়েকটি উপকমিটি করা হয়েছে। মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুনীল দেউড়ী।
নিবন্ধন ও সাহিত্য পাঠের আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, সদস্য সচিব শাহমুব জুয়েল ও সদস্য সাফিউল বাসার রুজমন।

নিবন্ধন ফরম পেতে যোগাযোগ নম্বর : 01756469505
ইমেইল pressbablu@gmail.com

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা