চাঁদপুবে বালুবাহী নৌ-যান মালিক সমিতি নির্বাচন ২২ জুলাই

Default User
চাঁদপুর প্রতিবেদক
আপডেটঃ জুলাই ১৯, ২০২৩ | ১০:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরে বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬জন প্রার্থী।

বুধবার দুপুরে শহরের ট্রাকঘাট সমিতির কার্যালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও গ্রহনের লক্ষে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।

প্রধান নির্বাচন কমিশনার জলিলুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত নিয়ম কানুন এবং সার্বিক শৃঙ্খলার বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি নির্বাচনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুর রব ভুঁইয়া, সভাপতি প্রার্থী শাহবুদ্দিন আহমেদ লিটন, মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভুঁইয়া প্রমূখ।

সহকারী নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম চৌধুরী মিলন, মো. রিপন সরকার ও লিটন বেপারী।

আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন হবে। ভোটার সংখ্যা হচ্ছে ১৩১জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব