ছেংগারচর পৌরসভার নির্বাচনে নৌকার বিজয়

Reporter
সুমন আহম্মেদ
আপডেটঃ জুলাই ১৭, ২০২৩ | ৭:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ৷ আরিফ উল্ল্যাহ সরকার (নৌকা) হয়েছে।

আ’লীগের প্রার্থী আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতিক পেয়েছেন ১২ হাজার ৬’শ ৮৯ ভোট এবং নিকটতম প্রতিদন্ধী স্বতন্রের মেয়র প্রার্থী নূরল হক সরকার নারিকেল গাছ প্রতিক পেয়েছে ৬ হাজার ৯৬ ভোট। ভোটের ব্যবধান ৬ হাজার ৫শ’ ৯৩।

ছেংগারচর পৌরসভার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন।

বিজ্ঞাপন

সরজমিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদয়ালয় কেন্দ্রে ভোটার সংখ্যা উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল বেশি। এ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধো দাওয়া পাল্টা দাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। পরে আইন-শৃংখলা বাহিনী পরিবেশ নিয়ন্ত্রনে আনে।

৫নং ওয়ার্ড ওটারচরে কেন্দ্রে, ৬নং ওয়ার্ড ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়, ৯নং ওয়ার্ড নিজ ছেংগারচর, ৮ নং ওয়ার্ড নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা সন্তোষ জনক। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সংখ্যা বেশি ছিল।

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

বিজ্ঞাপন

এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার লক্ষে মাঠে ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও পর্যাপ্ত পরিমান পুলিশ ও আনসার বাহিনী।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩’শ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩’শ ৩৪ জন। এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন,যথা সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে । এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ১৬ টি। শান্তিপূন্যভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে ছালমা বেগম( চশমা) ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে আকলিমা বেগম ( আনারস)৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে নূরুনাহার (আনারস)।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিজয় হয়েছেন মো.সবুজ মিয়া (টেবিল লাম্প)। ২নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো: হারিছ খান( ডালিম) ৩নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম( ডালিম) ৪নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শাহজালাল(পাঞ্জাবি)৫নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মান্নান বেপারি (পাঞ্জাবি) ৬ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আমান উল্লাহ (পাঞ্জাবি)। ৭নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন (উঠপাখি) ৮নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শাহাজাহান মোল্লা ( ব্লাকবোর্ড ) ৯নং ওয়ার্ডে বিজয়ী হয়েছে বোরহান উদ্দিন( উঠ পাখি)।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২