হামলায় আহত হিরো আলম হাসপাতালে ভর্তি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৩ | ৬:৫০
Link Copied Successfully!

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা হয়।

সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করার সময় কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন।

বিজ্ঞাপন

ওই সময় কিছু লোক তাকে এসে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না,’ ‘এটা ভোটকেন্দ্র,’ ‘এটা গুলশান-বনানী’—এই বলে স্বতন্ত্র এই প্রার্থীকে মারধর শুরু করেন।

এদিকে হিরো আলম হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হিরো আলমকে কেন্দ্র থেকে ধাওয়া দিয়ে বের করে নেওয়ার সময় পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তাকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে আসেনি।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এসময় আশপাশে সবাই মারধরের দৃশ্য ভিডিও করলেও তাকে রক্ষায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

একপর্যায়ে নিজেকে বাঁচাতে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকেন হিরো আলম। কিছু দূর যাওয়ার পর তিনি একটি রিকশায় উঠেন। এসময় দুজন তাকে সহযোগিতা করেন। এরপর রিকশা থেকে নেমে আবার তিনি দৌড়াতে শুরু করেন।

জানা গেছে, পরে হিরো আলম একটি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম।

এ সময় তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকব।

বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও তোলেন এই স্বতন্ত্র প্রার্থী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা