অবসর নিয়ে মেসির নতুন বার্তা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৩ | ৫:০৫
Link Copied Successfully!

বেলায় বেলায় লিওনেল মেসির বয়সটা এখন ৩৬। ক্যারিয়ারের সব অপূর্ণতার অবসান ঘটিয়ে গেলবছরই পেয়েছেন বিশ্বকাপ। তার ঠিক দেড়বছর আগে পেয়েছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকার শিরোপা।

বিশ্বকাপ জেতার পরেই মেসি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে ২০২৬ সালের বিশ্বকাপ না খেলার কথাই বারবার জানাচ্ছিলেন এই আর্জেন্টাইন। গতমাসেই কাতারের গণমাধ্যম বেইন স্পোর্টসকে জানিয়েছিলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

তবে ভাবনায় ছিলো বাছাইপর্ব আর ২০২৪ সালের কোপা আমেরিকা। একই সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।

বিজ্ঞাপন

 

সাম্প্রতিক এক সাক্ষাতেও যেন আগের সেই কথাগুলোরই পুনরাবৃত্তি করলেন বিশ্বকাপজয়ী এই তারকা। আর্জেন্টিনার পাবলিকা টিভিতে দেয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে মেসি বলেন, আমি এখনও জানি না কবে (অবসর নিবো)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।

তবে বয়সের ব্যাপারটাও মাথা রেখেছেন এই তারকা। বলেছেন, ‘আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারবো।’

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে খুব শীঘ্রই অভিষেক হতে চলেছে এই তারকার। ইন্টার মায়ামিতেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান মেসি। নতুন ক্লাব নিয়ে জানালেন, যে সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমরা খুব খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের লিগে খেলছি বলে এটা মোটেও আমার মানসিকতায় পরিবর্তন আনবে না। আমার ক্লাবের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং সর্বোচ্চটা দেবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন