১১ ঘণ্টার সফরে ঢাকায় এমিলিয়েনো মার্টিনেজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২৩ | ১১:২৬
Link Copied Successfully!

সূর্যের আলো ধীরে ধীরে ফুটছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোকিত অন্যদিনের চেয়ে বেশি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।

সোমবার ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামলেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণ ৩০ ঘণ্টার বেশি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলের পথে মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা। এরাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন।

বিজ্ঞাপন

যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।

সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা