হাটিলা পশ্চিম ইউনিয়নের নয়টি ওয়ার্ড পূর্ণাঙ্গ উন্নয়ন কমিটি ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:৫৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে হাজিগঞ্জ বাজারের রাফা টাওয়ারে প্রত্যেকটি ওয়ার্ড উন্নয়ন কমিটি ঘোষণা করেন ইউনিয়ন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা উন্নয়ন কমিটির সদস্য মোঃ হুমায়ন কবির লিটন।

উন্নয়ন কমিটি ঘোষণাকালে আলোচনা সভায় বক্তাগণ বলেন, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশনা ও পরামর্শে ইউনিয়নের উন্নয়ন কমিটি সব সময় দুর্নীতি প্রতিরোধ করবে। যদি কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে উন্নয়ন কমিটি থেকে তাকে সরিয়ে দেয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ওই সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট্য শিল্পপতি মো. হুমায়ন কবির লিটন বলেন, ইউনিয়নে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে এসেছি। দল বাঁচলে সবাই ফল পাবে। আগে দলকে শক্তিশালী করতে হবে। উন্নয়ন করে যাবো। কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ইউনিয়ন উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল মজুমদার, আমিনুল ইসলাম বাবলু, জসিম উদ্দিন খন্দকার ও মাসুদ মোল্লা।

ওই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল বাশার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্রলীগ নেতা ইয়াছিন।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার আব্দুল বারি, কবির হোসেন মুন্সী, শহীদ উল্লাহ মজুমদার, হাজী আবু তাহের, কাঞ্চন পাটোয়ারী, হাবিবুর রহমান মোল্লা, শাহজাহান সরকার, হাবিবুর রহমান মোল্লা, আলাউদ্দিন মেম্বার, সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা