চাঁদপুরে এক কেজি ২৫ গ্রাম গাঁজা’সহ নাজমুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৩ | ৭:২২
Link Copied Successfully!
চাঁদপুরে এক কেজি ২৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৫ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক যৌথভাবে চাঁদপুর সদর মোহনা সংলগ্ন কোম্পানীর চর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি স্টিল বডি ট্রলার তল্লাশী করে আনুমানিক এক কেজি ২৫ গ্রাম গাঁজাসহ এক জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ নাজমুল হোসেন (২৮) চাঁদপুর থানার উত্তর সিরামদি গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাদক (গাঁজা) ব্যাবসায়ীকে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা অর্থদণ্ড করেন। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্টিল বডি ট্রলারের নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ